শাহআলম, টাঙ্গাইল : দেশ ব্যাপী ১৮ দলীয় জোটের টানা ১৩২ঘন্টা অবরোধে ৫ম দিনে সন্ধায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি ও জামাতের কর্মিরা অবরোধ কর্মসুচি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল বিএনপির কায্যাালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিন করে স্থানীয় বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এনামুল করিম অটল, উপজেলা জামাতের আমির শফিকুল ইসলাম খান,পৌর বিএনপির সভাপতি মামুন আল জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক আখতারুজ্জামান তুহিন প্রমুখ।




