পীরগঞ্জ(ঠাকুরগাও)প্রতিনিধি : জেলার পীরগঞ্জে চলতি রমসৈুমের চাল ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহমদ’র উপস্থিত থেকে এ ক্রয় অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আবু সাইদ, সাবেক পৌর মেয়র কশিরুল আলম, অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, সাংবাদিক কল্যান সমিতির সভাপতি আবুল হাসনাত, সম্পাদক মোশাররফ হোসেন, সাংবাদিক এনকে রানা, সাইদুর রহমান মানিক, শেখ সমশের আলী প্রমুখ।




