ads

বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিলেন ৫ মন্ত্রী : অন্য ২ জনকে নিয়ে চলছে গুঞ্জন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৫, ২০১৩ ৮:১২ অপরাহ্ণ

japa-logoশ্যামলবাংলা ডেস্ক : নির্বাচনকালীন মন্ত্রিসভায় শপথ নেয়া জাতীয় পার্টির ৫ মন্ত্রী দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ওই পদত্যাগপত্র জমা দেন। তবে দলের অপর মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া উদ্দিন বাবলু এখনও পদত্যাগপত্র জমা দেননি। এ নিয়ে চলছে নানা গুঞ্জন।
এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার সাংবাদিকদের জানান, মন্ত্রীর পদ থেকে পদত্যাগের জন্য দলের চেয়ারম্যান এইচএম এরশাদের নির্দেশ অনুযায়ী আমিসহ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, মুজিবুল হক চুন্নু ও অ্যাডভোকেট সালমা ইসলাম লিখিতভাবে একসাথে পার্টির চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। পরে রওশন এরশাদও পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাতের মধ্যে দলেও অন্যরাও পদত্যাগপত্র জমা দেবেন। রাষ্ট্রপতি দেশে ফিরলে পদত্যাগপত্রগুলো তার কাছে দেয়া হবে। তবে পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া উদ্দিন বাবলু পদত্যাগপত্র জমা দেবেন কি-না, জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি।
উল্লেখ্য, ১৮ নভেম্বর নির্বাচনকালীন সরকারে শপথ নেন রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমীন হাওলাদার, মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম। পরে রওশন এরশাদকে স্বাস্থ্যমন্ত্রী, আনিসুল ইসলামকে পানিসম্পদ মন্ত্রী, এ বি এম রুহুল আমীন হাওলাদারকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, জি এম কাদেরকে বাণিজ্যমন্ত্রী, মুজিবুল হক চুন্নুকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও সালমা ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!