ads

শনিবার , ৮ সেপ্টেম্বর ২০১৮ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হৃদয়-আনিকার ‘লুকোচুরি প্রেম’

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০১৮ ৮:০৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ‘চোখাচোখি দেখাদেখি তারপর/ লুকোচুরি প্রেম ভালোবাসা/ এলোমেলো করে দিলো আমায়/ আমি যে কতো বেশি ভালোবাসি/ কী করে বোঝাবো তোমাকে’- হৃদয় খানের নতুন গান এটি। এর নাম ‘লুকোচুরি প্রেম’। এতে তার সহশিল্পী তাসনিম আনিকা। গানটি এখন সবার জন্য উন্মুক্ত। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স ও বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ করা হয়েছে ভিডিওটি।
ঈদের বিশেষ টেলিছবি ‘বিয়ের দাওয়াত রইলো’তে ব্যবহৃত হয়েছে গানটি। গানের পাশাপাশি পুরো টেলিছবিটিও দেখা যাচ্ছে বাংলাফ্লিক্সে।
বাংলালিংক নিবেদিত রেদওয়ান রনি পরিচালিত টেলিছবিটি এরই মধ্যে প্রশংসিত হয়েছে। ‘লুকোচুরি প্রেম’ গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। নিজের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান, তার সঙ্গে আছেন তাসনিম আনিকা। টেলিছবিটির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, নাফা প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!