এম. আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় ১৮ দলের ডাকা ১৩১ ঘন্টার অবরোধের পঞ্চম দিনেও পেকুয়ার জনজীবনে স্থবিরতা নেমে আসে। প্রধান সড়ক থেকে অভ্যন্তরীন সড়কে রিক্সা ছাড়া কোন যান বাহন চলাচল করেনি। প্রধান সড়কের বিভিন্ন পয়েন্টে রাত জেগে অবরোধের সমর্থনে পিকেটিং করতে দেখা গেছে।
অবরোধের পঞ্চম দিনেও অবরোধের সমর্থনে ও পেকুয়া উপজেলা বি.এন.পি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। ৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা বি.এন.পি ও অঙ্গ-সংগঠনের ব্যানার নিয়ে সহস্রাধিক নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল পেকুয়া বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে পেকুয়া বাজারের পশ্চিম দিকে গোয়াখালী রাস্তার মাথা হয়ে চৌমুহনী এলাকা প্রদক্ষিণ করে আবারও পেকুয়া বাজারের দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক ও পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শাফায়েত আজিজ রাজু, পূর্বজোন বি.এন.পির সভাপতি আলহাজ্ব আবুবকর, শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো.ইউসুফ রুবেল, পেকুয়া উপজেলা ছাত্রদলের সেক্রেটারী কামরান জাদীদ মুকুট। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুবনেতা ইসমাইল হোসেন সিরাজী, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সি.সহ-সভাপতি হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, উপজেলা মৎসজিবীদলের সভাপতি হারুনুর রশিদ, পেকুয়া সদর পশ্চিম জোন যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, পেকুয়া সদর পূর্বজোন যুবদলের সভাপতি টিপু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য হাসমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল আবচার, সালাহউদ্দিন, যুবদল পশ্চিমজোন শাখার সহ-সভাপতি আবছার উদ্দিন মানিক এমইউপি, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত, যুবদল পশ্চিমজোন শাখার সেক্রেটারী ইমরুল হাসান ইমু, পূর্বজোন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আজিম, পূর্বজোন শ্রমিকদলের সভাপতি মনসুর আলম, পশ্চিম জোন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাফর আলম, বারবাকিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ, শহীদ জিউর রহমান কলেজ ছাত্রদলের সভাপতি বায়তুল মোকাদ্দেছ, শ্রমিকদলের উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক জামাল হোছাইন, যুবনেতা দুদু,জিয়াবুল করিম, নুরুল হোছাইন, ইউনুছ, বাদশা, শাহ জামাল, ইকবাল, জহির, ইয়াসির, ছাত্রনেতা হেলাল, রাসেল, মকছুদ, হাবিব, নাছির, মান্নান, আজিম, বেলাল, আহাদ, রিদুয়ান, কামাল, তোফায়েল, মানিক, রেজাউল, দিদার, শাহাদত জয়নাল, নুরল ইসলাম, ওয়াজেদ, বাবুল, শ্রমিক নেতা শুক্কুর, শাহিদ, ছাত্রনেতা রুবেল, জাহাঙ্গীর প্রমুখ। বক্তারা বলেন, বি.এন.পির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব সালাহউ্িদ্দন আহমেদের ওপর কোন প্রকার আঘাত হলে তাকে আটক করা হলে পুরো কক্সবাজার অচল করে দেয়ার হুশিয়ার করেন প্রশাসনকে। তারা আরও বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলন হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করা পর্যন্ত আন্দোন চলতেই থাকবে। এ আন্দোলনে কোন প্রকার বাধা প্রদান করলে বা কোন নেতাকর্মীকে গ্রেফতার করলে আরো তীব্রতর হবে। সকলকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যে আহবান জানান।




