চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা সদরে পূর্ব শত্র“তার জের ধরে এক স্কুলছাত্রীর গায়ে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে প্রতিবেশী নির্দয় এক গৃহবধু। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় সুমিরদিয়া গ্রাম থেকে আলেয়া বেগমকে (৩৫) নামে ওই গৃহবধুকে বৃহ¯পতিবার সন্ধ্যা ৭টায় পুলিশ আটক করে। এ ব্যাপারে মনোয়ারার বাবা ইদ্রিস আলী বাদী হয়ে বৃহ¯পতিবার রাতে চুয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার সুমিরদিয়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মনোয়ারা প্রতিবেশী আবু তাহেরের বাড়ির পাশ দিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় তাহেরের স্ত্রী আলেয়া বেগম পূর্বশত্র“ তার জের ধরে মনোয়ারার শরীরে গরম পানি ঢেলে দিলে তার শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়।




