দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন আয়োজীত নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ছবি বিশ্বাস এর কর্মী সমাবেশ দুর্গাপুর অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি উসমান গনি তালুকদারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মতিউর রহমান খানঁ,অন্যান্যের মধ্যে আলোচনা করেন কেন্দ্রীয় কৃষকলীগ সহ সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছবি বিশ্বাস,কেন্দ্রীয় যুবলীগ নেতা এরশাদুর রহমান মিন্টু, স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ শহর শাখার সভাপতি এস.এম ফখরুল ইসলাম ফিরোজ, জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ মাসুদ,অধ্যাপক ভজন সরকার,কলমাকান্দা আওয়ামীলীগ সভাপতি মঞ্জুরুল হক তারা,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি,যুগ্ম সম্পাদক আলী আজগর,এমদাদ খান সহ প্রত্যেক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি/সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




