ইয়ানুর রহমান (যশোর) : যশোর শহরের পিয়ারীমোহন রোডে র্যাবের সোর্স আব্দুল কাদের নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক বেজপাড়া তালতলা এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহরের রেল স্টেশন এলাকার মোটা রনি ও দাঁতভাঙা সেলিমের নেতৃত্বে কয়েক মাদকব্যবসায়ী আব্দুল কাদেরকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আব্দুল কাদের র্যাবের সোর্স পরিচয়ে শহরের মাদক ব্যবসায়ী, চোলাই মদ ব্যবসায়ী, চোরাচালানীসহ অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা তুলে থাকেন। মাদক ব্যবসার টাকা নিয়ে দ্বন্ধের জেরে তাকে কুপিয়ে জখম করতে পারে সন্ত্রাসিরা। তার উপর হামলাকারী মোটা রনি শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী দম্পতি আব্দুর রহিম ও আছিয়ার ছেলে। আেব্দুল কাদের নিজেও মাদক ব্যবসায়ী। দাঁতভাঙা সেলিমের বাড়ি শহরের শংকরপুরে।
র্যাব-৬ যশোরের উপ-পরিচালক মেজর আহসান হাবিব রাজীবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাদের নামে তাদের কোন সোর্স আছে বলে তার জানা নেই।




