ads

বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধারা চিকিৎসাসেবা পাবেন যে ২২ হাসপাতালে

খবর টি পড়েছেন : ২৬৪
বীর মুক্তিযোদ্ধারা চিকিৎসাসেবা পাবেন যে ২২ হাসপাতালে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দিতে স্বাস্থ্যসেবা বিভাগ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়েছে। সমঝোতা স্মারকটি আগামী পাঁচ বছর কার্যকর থাকবে।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমঝোতা স্মারক সই হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে সচিব খাজা মিয়া এবং স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষে সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া সমঝোতা স্মারকে সই করেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৮ সালে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে তিন বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। সমঝোতা অনুযায়ী, বিশেষায়িত ২২টি হাসপাতালে একজন বীর মুক্তিযোদ্ধা সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন। এর মধ্যে চিকিৎসা পরামর্শ, বিভিন্ন টেস্ট, ওষুধ, বেড, পথ্য এবং নার্সিং সেবাও অন্তর্ভুক্ত।

Shamol Bangla Ads

যে ২২ বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধারা চিকিৎসাসেবা পাবেন সেগুলো হলো— ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন, ঢাকা এবং বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবারও হচ্ছে না বই উৎসব : শিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ রাষ্ট্রপতির উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত বিএনপি: কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads