ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন : ১১৪ ভেন্যুতে পুলিশের প্রশিক্ষণ শুরু

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শুরু হয়েছে। নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Shamol Bangla Ads

১৬ সেপ্টেম্বর বুধবার সকালে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, সারাদেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ না নেওয়া ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ৪ হাজার ৯৬৫ জন।

Shamol Bangla Ads

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্যে তাদের এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে। দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ শেষ হওয়ার পর ওই রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads