ঠাকুরগাঁও প্রতিনিধি : ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচী চলাকালে নিহতদের আত্মার শান্তি কামনায় ঠাকুরগাঁওয়ে ১৮ দলীয় জোটের উদ্যোগে গায়বানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর শহরের পুরাতন বাসষ্টান্ড জামে মসজিদ এলাকায় গায়বানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপি নেতাকর্মী ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীরাসহ ধর্মপ্রাণ মানুষ নামাজে অংশ নেয়।




