ads

শুক্রবার , ২৯ নভেম্বর ২০১৩ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত – ৫

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৯, ২০১৩ ৬:৫৭ অপরাহ্ণ
ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত – ৫

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছে।  শুক্রবার সকাল ১০ টার দিকে ঝালকাঠির স্টেশন রোডে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা জানায়, স্টেশন রোডের কদম আলী খান শুক্রবার সকালে তার পৈত্রিক সম্পত্তিতে নির্মানাধিন টিনসেড ভবনে কাজ করতে গেলে প্রতিপক্ষ  কামাল হোসেন মলি­ক তার সহযোগিদের নিয়ে বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কামাল হোসেন মলি­ক ও তার সহযোগিরা লাঠিসোঠা ও ধারালো অস্ত্র দিয়ে ভবনের একাংশ ভেঙে ফেলে। এতে বাধা দিতে গেলে প্রতিপক্ষর হামলায় কদম আলী খান, তার স্ত্রী নূর জাহান বেগম, ছেলে আজম আলী খান ও ছেলের স্ত্রী রোজিনা বেগমসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আজমল আলী খানকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে কামাল হোসেন মলি­ক জানান, জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও জোর করে কদম আলী খান নির্মানাধিন ভবনের কাজ শুরু করে। খবর পেয়ে তিনি সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় কদম আলী খান ও তার সহযোগিদের হামলায় তিনিসহ ৩ জন আহত হন। খবর পেয়ে ঝালকাঠির ওসি শীলমনি চাকমা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Need Ads
error: কপি হবে না!