
শ্যামলবাংলা ডেস্ক : প্রফেসর ড. মুনতাসীর মামুনের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করছেন তার সাবেক ছাত্র-ছাত্রীরা।আয়োজকদের পক্ষ থেকে পাঠানো বার্তায় জানানো হয়, মুনতাসীর মামুন আগামী মঙ্গলবার (২৪ মে) ৬৫ তে পা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকেও অবসরে যাবেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেল ৪টায় বাংলা একাডেমিতে তাকে ঘিরে একটি আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ অনুষ্ঠানে অধ্যাপক মুনতাসীর মামুনের রচিত ও তাকে নিয়ে লেখা ১০টি গ্রন্থ প্রকাশিত হবে বলেও জানানো হয়।










