ads

বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০১৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে পুলিশ-জামায়াত সংঘর্ষ : অতিরিক্ত পুলিশ সুপারসহ আহত ১৬

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৩ ১১:৫৩ পূর্বাহ্ণ

Jessore_District_Map_Bangladesh_0ইয়ানুর রহমান, যশোর : যশোরে অবরোধকারীদের সাথে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সংঘর্ষে পুলিশের ২ কর্মকর্তাসহ অন্তত: ১৬ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ১০ রাউন্ডগুলি এবং ৫টি টিয়ারশেল নিক্ষেপ করে। ২৭ নভেম্বর বুধবার বেলা ২ টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কুয়াদা বাজারের পাশে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, সহকারী পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ও ২ কনেস্টবলসহ ১৬ জন আহত হয়।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জামায়াত-শিবিরের ক্যাডাররা রাস্তা অবরোধ করে সহিংসতা চালাতে থাকে। এসময় রামনগর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামকে ধরে তারা জখম করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবির তাদের উপর চড়াও হয় এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ও টিয়ারসের নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। গুরুতর জখর রামনগর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামকে আশংকাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নাজমুলের অবস্থা আশংকাজনক। তার হাত ও পায়ের রগ কেটে দেয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!