ads

মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বি.এ.ডি.সি‘র গভীর নলকুপের অধীনে সেচ না দেওয়ায় ২ শত বিঘা জমির ফসলের ব্যাপক ক্ষতি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০১৩ ৮:০৫ অপরাহ্ণ

rrrrrrrসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা  ইউনিয়নে বি.এ.ডি.সি পানাসী সেচ প্রকল্পে চলতি আমন মৌসুমে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ২ শতাধিক বিঘা জমিতে ফসলের ব্যাপক ক্ষতিসাধন সহ কৃষক পথে বসার উপক্রম হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে শতাধিক কৃষক প্রতিবাদসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জানালেও কোন ব্যবস্থা নেয়নি বি.এ.ডি.সি পানাসী কর্তৃপক্ষ। সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পারখাতা মৌজার নওদাফুলকোচা গ্রামে বি.এ.ডি.সি পানাসী সেচ প্রকল্পের অধিনে এসএস ৭৩ নং গভীর নলকুপ রয়েছে। গভীর নলকুপের আওতায় রয়েছে উর্বর ফসলী জমির ওই জমিতে সার ও সেচ প্রয়োগে শতাধিক কৃষক ইরি ও আমন চাষে ব্যাপক লাভবান হয়। কিন্তু গভীর নলকুপের ম্যানেজার রমজান আলী ও মেশিন অপারেটর মসলিম উদ্দিন সময় মত ও নিয়মতান্ত্রিক সেচ না দেওয়ায় ২ শতামিক বিঘা জমিতে আমন ধানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। নিয়মিত সেচ না দেওয়ায় ২শত বিঘা জমির প্রায় ৩ হাজার মণ আমন ধান কম হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। রমজান আলী ও মসলিম উদ্দিন কৃষকের কাছ থেকে যথারীতি সেচের টাকা গ্রহণ করেও দীর্ঘদিন ধরে পানি প্রয়োগে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে বিঘা প্রতি ২৪/২৫ মন ধানের বিপরীতে ৯/১০ মন ধানের ফসল হওয়ায় প্রান্তিক কৃষক পথে বসার উপক্রম হয়েছে। এমন কি ঠিকমত সেচ না দেওয়ায় ধানে চিটা ও মরকুটার পরিমাণ বেশী। দীর্ঘ ৪/৫ বছর ধরে সেচে ব্যাঘাত ঘটায় সাধারণ কৃষক প্রতিবাদমুখর হয়ে বি.এ.ডি.সি পানাসী কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে এলাকার কৃষক অভিযোগ করেছে। এ বিষয়ে ঘোড়াচড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজুর রহমান আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন যাবৎ আমার জমির অধিনে গভীর নলকুপের সেচ ব্যবস্থা ভাল না থাকায় ধানের আবাদ শুরু করেছি। তবে সে সকল কৃষকের জমি ১ হতে ২ বিঘা রয়েছে তাদের দশা খুবই করুন। ফুলকোচা গ্রামের কৃষক তারেকুল ইসলাম জানান, গভীর নলকুপের তত্ত¡াবধায়ক রমজান আলী ও মসলিম উদ্দিন প্রভাবশালী ও লাঠিয়াল হওয়ায় কেউ তাদের বিরূদ্ধে কথা বলতে সাহস পায় না। তিনি আরো জানান এ ব্যাপারে। বি.এ.ডি.সি একজন কর্মকর্তা তারেক ইয়াসিনের নিকট অভিযোগ করলে অভিযোগ আমলে না নিয়ে রমজান ও মসলিম উদ্দিনের পক্ষে কথা বলেন। নওদাফুলকোচা গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র মোঃ শহিদুল রমজান ও মোঃ সাইফুল ইসলামের পুত্র মোঃ লুৎফর রহমান অভিযোগ করে জানান, সরকার কৃষি খাতে হাজার কোটি টাকা ভর্তুকী দিয়ে ফসলের লক্ষ্যমাত্রা  অর্জনে সফলতার চেষ্টা করলেও বি.এ.ডি.সি কর্তৃপক্ষ ঘুষ বাণিজ্য অব্যাহত থাকায় গভীর নলকুপের ম্যানেজারকে দুর্নীতির সুযোগ করে দেয়া হয়েছে। ফলে গভীর নলকুপ চালক কৃষকের নিকট থেকে নির্ধারিত সেচের মূল্য গ্রহণ করেও যথারীতি সেচ না দেওয়ায় ধান ফসলের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। গভীর নলকুপের ম্যানেজার রমজান আলী করজোরে কৃষকেরসামনে আবেদন করেন আমি যে ভুল করেছি তা সুদরানো সম্ভব নয় তবে আগামী ইরি মৌসুমে সঠিকভাবে সেচ প্রদান করা হবে। এবিষয়ে বি.এ.ডি.সি নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেন জানান অদ্যবধি পর্যন্ত কোন কৃষক  আমার নিকট কোন অভিযোগ দায়ের করেনি তবে অভিযোগ পেলে যথারীতি ব্যবস্থা গ্রহণ করা হতো। সহকারী প্রকৌশলী তারেক ইয়াসিন বলেন ১০/১২দিন আগে অভিযোগ পাওয়ার পরে নলকুপের ম্যানেজারকে শতর্ক করে দেওয়া হয়েছে এবং গভীর নলকুপের পুড়ে যাওয়া মেশিনটি মেরামতের জন্য আনা হয়েছে। হরতাল থাকার কারণে মেরামত কাজ বিল¤¦ হয়। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শফিউল আলম জানান জেলায় আমনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে তবে কোন কোন স্থানে যদি সেচ প্রদানে ব্যাহত হয় সেক্ষেত্রে ফলনের ক্ষতি হতে পারে। আষাঢ় শ্রাবণ মাসে আমন ধানের চারা রোপন করা হয়। ধানে শীষ হওয়ার সময় বৃষ্টি বা সেচের অব্যবস্থা থাকলে ধানে চিটা, মরকুটা ও ফলনের ক্ষতি সম্ভাবনা রয়েছে বলে উলে­খ করেন। নওদাফুলকোচা গ্রামের সাধারণ কৃষকের দাবী এসএস ৭৩ নং গভীর নলকুপের সেচ ব্যবস্থা যথানিয়মে পরিচালিত না হলে শতাধিক প্রান্তিক কৃষকের ইরি আমন ধানের আবাদের ব্যাপক ক্ষতিসাধনে মানবেতর জীবন যাপন করবে। বিষয়টি সদর উপজেলার চেয়ারম্যান আবু মোহাম¥দ গোলাম কিবরিয়া এলাকার কৃষকদের সূত্রে অবগত হয়েছেন। তিনি গভীর নলকুপের ম্যানেজারকে প্রথমবারের মত শতর্ক করে দিবেন বলে তার প্রতিনিধি জানান।  বিধায় সিরাজগঞ্জ বি.এ.ডি.সি উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!