হুমায়ুন কবির মৃধা ঃ সিরাজগঞ্জ – ৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ,এইচ,এম মহিবুল্লাহ মহিব বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। উল্লেখ্য গত ৬ অক্টোবরঈদের দিন বিকেলে আওয়ামীলীগ সংসদ সদস্য আলহাজ ইসহাক আলী তালুকদার হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করায় উক্ত আসনটি শূন্য হয়।এ জন্যে নির্বাচন কমিশনার আগামী ২৩ ডিসেম্বর ২০১৪ নির্বাচনের তারিখ ঘোষনা করেন। প্রার্থীরা আগামী ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল, ২২ নভেম্বর যাছাই বাছাই শেষে ৩০ নভেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার এবং ২৩ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে ইসির জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান জানান।




