ঠাকুরগাঁও প্রতিনিধি : পদত্যাগী মন্ত্রীদের দায়িত্ব পালন ও মন্ত্রিসভার বৈঠক করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে কালো পতাকা মিছিল করে ১৮ দলীয় জোট। সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নেতা কর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মির্জা ফয়সল আমীন,তৈয়মুর রহমান,ওবায়দুলা মাসুদ,আব্দুল হামিদ,তারিক আদনান প্রমুখ।




