ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাঁথিয়ায় দু’গ্রুপের সংঘর্ষ-অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট : আহত ৩০, গ্রেফতার ৩

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০১৩ ৯:৪৫ অপরাহ্ণ

Songhorshoপাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ার পল্লীতে চোরাই মোটর সাইকেল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ-অগ্নিসংযোগ, ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনায় আহত হয়েছে ৩০ জন। থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। ১৮ নভেম্বর সোমবার সকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার আফড়া গ্রামের সোরহাব ও নেকবার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোরহাব গ্রুপের হাবিবের ছেলে বেল্লাল (২৫) একটি চোরাই মোটরসাইকেল ক্রয় করে। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই হোন্ডাটি আটক করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সোমবার বেলা ১০টায় দু’গ্রুপের লোকজন দেশী তৈরী অস্ত্র-শস্ত্রে সঁজ্জিত হয়ে একে অপরের উপর হামলা চালালে উভয় পক্ষের অন্তত: ৩০জন আহত হয়। এসময় সোরহাবের ছেলে আজিজ, আয়ুব আলীর বাড়ীঘর ভাংচুর ও খরের পালায় অগ্নিসংযোগ করে। অপরদিকে মালু ও আরজুলের ঘরবাড়ীতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সাঁথিয়া থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। বেড়ার ফায়ার সার্ভিসের টীম দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আহত নেকবার (৬০), আবুল সরদার (৪০), মোহম্মদ আলী (৩৫),রেজাউল (৩৫),আলতাব (৪০),বিল্লাল (২৫),রহমান (৪৫),নজরুল (৪৫) কে বেড়া ও সানোয়ার (৪৫), আজিজ (৫০)কে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখবর লেখা পর্যন্ত উভয় গ্রুপই থানায় মামলার প্রস্তুতি চালাছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!