আজহারুল হক, গফরগাঁও : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান অর্থ পাচার মামলায় বেকসুর খালাস পাওয়ায় ময়মনসিংহের গফগাঁওয়ে রোববার দুপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে স্থানীয় বিএনপি। দুপুরে পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিল শেষে পৌর এলাকার শিবগঞ্জ রোডস্থ বিএনপি কার্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায় হাবিবুর রহমান খোকন, আঃ রাজ্জাক, আসাদুল, জসিম, আল আমিন, আলমগীর প্রমুখ। পরে পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।




