ads

শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুড়িগ্রাম-৪ আসন মনোনয়ন প্রত্যাশি হুমায়ুন কবীর এর ব্যাপক গণ সংযোগ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০১৩ ৯:১৬ অপরাহ্ণ

Rajibpur  pictur 16,11,2013রাজিবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি :  আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী ও রাজীবপুর) আসনে একাধিক নতুন মুখ জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশি হয়ে মাঠে নেমেছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের গণ সংযোগ বাড়ছে। মনোনয়ন প্রত্যাশি এমন একজন এডভোকেট হুমায়ুন কবীর। তিনি আগামি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাবেন বলে এলাকায় ব্যাপক ভাবে আলোচনা চলছে। তিনি রৌমারী ও রাজীবপুর উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়ায় তাকে নিয়ে জনগনের মাঝে ব্যাপক আশা জাগিয়েছে।

Shamol Bangla Ads

তবে আগামি সংসদ নির্বাচনে এ আসনে জাতীয় পার্টির কে মনোনয়ন পাচ্ছে তা এখন নির্ধারণ করা হয়নি। তবে এলাকার জনগন এডভোকেট হুমায়ুন কবীরকে নিয়ে ব্যাপক মাতামাতি শুরু করে দিয়েছে। জনগনের মাঝে আলোচনা চলছে এবার আর বহিরাগত প্রার্থীকে ভোট দিবে না তারা। এলাকাবাসী স্থানীয় প্রার্থীকে চায় এমন আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে।

এলাকাবাসি ও জাতীয় পার্টির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ আসনটিতে এবার ব্রহ্মপুত্র নদেও পূর্ব পাড়ের প্রার্থীই মনোনয়ন পাবে। আর এতে জাতীয় পার্টিও হারানো এ আসনটি আবার ফিওে পাবে। এক্ষেত্রে রৌমারী অথবা রাজীবপুর উপজেলার স্থায়ী প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা জানান, এ আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা নিয়ে বিগত প্রার্থীরা এমপি হয়ে দলের নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছে। এ কারনে তারা এবার নতুন মুখ দেখতে চায়। স্থানীয় জাতীয় পার্টি অনেক নেতাকর্মী জানান, যদি জাতীয় পার্টি একক নিবাচন করে তাহলে স্থায়ী বাসিন্দাকে মনোনয়ন দিতে হবে।

Shamol Bangla Ads

এদিকে এডভোকেট হুমায়ুন কবীর মনোনয়ন প্রত্যাশি হয়ে বেশি কিছুদিন থেকে এলাকায় গণ সংযোগ করছেন। প্রত্যন্ত গ্রাম, হাটবাজাওে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিয়ে হুমায়ুন কবীর সভা সমাবেশ করছেন। তার প্রতিটি সভাসমাবেশে দলের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। হুমায়ুন কবীর বলেন, ‘আমাকে মনোনয়ন দিলে অবশ্যই আমি বিজয়ী হবো। এলাকার মানুষ আমাকেই জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দেখতে চায়। জাতীয় পার্টির নেতাকর্মীরা আমার পক্ষে কাজ করছে। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করব।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!