ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: নিখোঁজের ৪ দিনেও উদ্ধার হয়নি ১০বছরের হাফেজী মাদ্রাসা ছাত্র তামিম ওরুফে তালিম। সে রাজশাহী মহানগরীর লক্ষীপুর ভাটাপাড়া বাকির মোড় এলাকার মৃত গোলাম মোস্তফার পুত্র। তালিমের মা মদিনা বেগম একজন গৃহকর্মী। বর্তমানে একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে মা এখন পাগল প্রায়। এ বিষয়ে তার পরিবারিক সূত্রে জানাগেছে, গত ৪মাস পূর্বে তালিমের পিতা দিনমুজুর গোলাম মোস্তফা লিভার আক্রান্ত হয়ে মারা যায়। এরপর অভাবের ওই সংসারে শোকের ছায়ার মধ্যদিয়েই এক পুত্র ও শিশু কন্যাকে বাঁচিয়ে রাখার তাগিদে মা মদিনা বেগম মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ নেন। ৯ নভেম্বর শনিবার বিকাল আনুমানিক সোয়া ৫টার দিকে ছুটি কাটিয়ে তাকিম বাড়ী থেকে ভাটাপাড়া মহিস বাথান ফারুকিয়া মাদ্রাসায় যাবার উদ্যেশ্যে রওনা হলেও সে আর সেখানে পৌঁছায়নি। নিখোঁজ তাকিমের উচ্চতা আনমানিক ৪ ফুট। গায়ের রং শ্যামলা। হারিয়ে যাবার সময় গাড় খয়েরী রংয়ের জুব্বা-পায়জামা পরিধান ও মাথায় সাদা টুপি ছিল। তাকে খুজে না পাওয়ায় এ বিষয়ে ১০ নভেম্বর শনিবার মহানগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডাইরী (৪৮৮) করা হয়েছে। তার সন্ধান পেলে ০১৭৫৩১২৫১৮৪ মোবাইল নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম রেজাউল ইসলাম দুপুর পৌনে ৩টায় সেলফোনে জানান, তানিমের ব্যাপারে সকল থানায় মেসেজ পাঠানো হয়েছে।




