ads

বুধবার , ১৮ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে গৃহবধূ খুন

খবর টি পড়েছেন : ২০৮
ঝিনাইগাতীতে গৃহবধূ খুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Murder-sm-120130801084451ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : হাতের মেহেদীর রং মুছতে না মুছতেই স্বামী ও শ্বশুরালয়ের লোকদের হাতে খুন হতে হল শেরপুরের নববধূ মঞ্জুরা খাতুন (২২) কে। ১৮ জুন বুধবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রামে ওই ঘটনা ঘটে। মঞ্জুরা খাতুন স্থানীয় আব্দুল্লাহর ছেলে আল আমিনের স্ত্রী। 

Shamol Bangla Ads

জানা যায়, ৩ মাস পূর্বে মঞ্জুরা আর আল আমিনের বিয়ে হয়। বুধবার দুপুরে মঞ্জুরার স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজন তাকে নির্যাতন চালিয়ে হত্যা করে পুকুরের পানিতে ডুবিয়ে রাখে। ঘটনাটি জানাজানি হয়ে গেলে মৃত মঞ্জুরার মুখে বিষ ঢেলে দিয়ে তার স্বামীর বড় ভাই সোবাহান স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিত্সকগণ ঘটনাটি বুঝে ওঠার সাথে সাথে লাশ ফেলে রেখে সোবাহান সটকে পড়ে। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর পৌরসভার প্রায় ৬৭ কোটি টাকার বাজেট ঘোষনা পরবর্তী সংবাদ সেমিস্টার ফি বাতিলের নামে গুজব : শিক্ষার্থীদের বিক্ষোভ