ads

রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ানো ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ নয়: বাণিজ্য সচিব

খবর টি পড়েছেন : ৪১৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, ‘ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করল আর দেশে এক দিনের ব্যবধানে পণ্যটির দাম হঠাৎ করে বেড়ে গেল, এটা ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ নয়।’

Shamol Bangla Ads

১০ ডিসেম্বর রবিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অনুষ্ঠানের আয়োজন করে।

তপন কান্তি ঘোষ বলেন, ‘যিনি এক দিন আগে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করলেন পরের দিন কিভাবে সেটার দাম ২০০ টাকা হয়ে গেল। দাম বাড়তে তো সময় লাগার কথা। কিন্তু এ ক্ষেত্রে ব্যাবসায়ীর বাড়তি লাভের আশায় কোনো নৈতিকতাই রাখলেন না।’

Shamol Bangla Ads

সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘নিত্যপণ্যের সংকট তৈরি হলেই অনেক ব্যবসায়ী এর সুযোগ নিয়ে থাকেন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুলিশের হেফাজতে রিহ্যাবে আছেন আদম তমিজী: হারুন পরবর্তী সংবাদ মার্কিনিদের চেয়ে বাংলাদেশ মানবাধিকার বেশি রক্ষা করে: রাষ্ট্রপতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads