ads

সোমবার , ১১ নভেম্বর ২০১৩ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাই কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০১৩ ৩:৪৬ অপরাহ্ণ

Naogaon-mapএকেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৬ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে আত্রাই পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আত্রাই ইউসিসিএ লি. এর সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আলমগীর হোসেন বাবর, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ ড. মো. আব্দুল আজিজ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মোস্তফা সারওয়ার (শাহীন), উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নীপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হক, সমবায়ী শ্রী পরিতোষ চন্দ্র সাহা, মো. ফজলে রাব্বী জুয়েল প্রমুখ। অনূষ্ঠানে উপস্থিত সমবায়ী ও অতিথিদের ২০১৩-১৪ সালের আর্থিক বছরের ২৮ লক্ষ ১৩ হাজার  ৮শ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, আত্রাই শাখার জুনিয়র অফিসার হিসাব মো. আব্দুল আলীম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!