মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খাঁন ইউনিয়নের রঞ্জন বন এলাকার প্রকিপক্ষের আঘাতে খুন হয়েছে দিনমজুর ওয়াহিদ মিয়া(৪২)। রবিবার সকাল ১১ টার দিকে ঘটনাটি ঘটেছে। ওয়াহিদ মিয়া শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের রঞ্জন বন গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহিদ মিয়া এলাকায় বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের ছাটাই তৈরি করতেন ।একই এলাকায় আঙ্গুর মিয়ার সাথে কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে আঙ্গুর মিয়া কোদাল দিয়ে মাথায় আঘাত করলে ওয়াহিদ মিয়া ঘটনাস্থলে মারা যায়।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ আবদুলাহ ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।




