ads

রবিবার , ১০ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় হরতালে যানবাহন ভাংচুর : আটক ১৫

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০১৩ ৯:৩৫ অপরাহ্ণ

Atok 0মশিউর রহমান পিংকু, ভোলা : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের প্রথম দিনে ভোলায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থকরা। এ সময় ৫টি অটোরিক্সা ভাংচুর করে পিকেটাররা। ৯ নভেম্বর শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ১৩ ও জামায়াতের ২ কর্মীকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে ভোলা চরফ্যাশন সড়কের কমরউদ্দিন নামক স্থানে পিকেটাররা ৫টি অটোরিক্সা ভাংচুর করেছে। এছাড়া ঘুইংগারহাট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বাঁধা দেয় পিকেটাররা । এসময় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
ভোলার পুলিশ সুপার  মো. মনিরুজ্জামান  জানান, ভোলা সদরে ৭জন, লালমোহনে ২, দক্ষিণ আইচায় ২, দৌলতখান, বোরহান উদ্দিন,তজুমদ্দিন ও চরফ্যাশনে একজন করে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!