পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে হরতালের প্রথম দিনে নাশকাতার আশঙ্কায় জেলা মৎসজীবী দলের আহবায়ক তারিকুল ইসলাম নজিবুল ও জেলা জেড ফোর্স সম্পাদক সম্পাদক পলাশ মাহমুদ সহ ২৬ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা শহরে পিকেটিং করে এবং পরে শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরন করে। এর পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




