
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : বিএনপিসহ ১৮ দলের ৮৪ ঘন্টা হরতাল সমর্থনে ও বিএনপির শীর্ষ নেতাসহ সারাদেশে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার বিকেল ৪ টায় নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রদলের সভাপতি আ.রউফ রুবেলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জি আর সৈকত, পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল প্রমুখ। বক্তগণ বলেন, তত্ত¡াবধায়ক সরকার ছাড়া দেশে জাতীয় নির্বাচন করতে দেয়া হবে না। তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি করে সরকার স্বৈরাচারী আচরণ করছে। জনগণ তার জবাব দিতে প্রস্তুত।





