পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা অফিসার’স ক্লাবের উদ্যোগে বুধবার সন্ধ্যায় উপজেলা অফিসার’স ক্লাব ভবনে উৎসব মুখর পরিবেশে বার্ষিক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৩ জন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তনে বিদায় সন্ধ্যা পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. হেলাল উদ্দিনের সভাপতিত্বে আমন্ত্রিত কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রকৌশলী মো. শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনির হোসেনের কর্মস্থল পরিবর্তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত কর্মকর্তাদের পরিচয় পর্ব উপস্থাপনের পর শুরু হয় স্মৃতিচারন, কবিতা আবৃত্তি, কৌতুক, গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন মো. মাঈন উদ্দিন, মাহমুদা আক্তার প্রমুখ। বিদায়ী কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলেদেন ক্লাবের সদস্যগন। রাতের খাবার পরিবেশন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।




