ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তানোরে ব্র্যাকের বীজ আলু নিয়ে ডিলার সিন্ডিকেট, কৃষকের ভোগান্তি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৬, ২০১৩ ৬:৫৯ অপরাহ্ণ
তানোরে ব্র্যাকের বীজ আলু নিয়ে ডিলার সিন্ডিকেট, কৃষকের ভোগান্তি

ইমরান হোসাইন, তানোর : রাজশাহীর তানোরে ব্র্যাকের বীজ আলুতে কৃষকের ব্যাপক চাহিদা অনুভব করে সিন্ডিকেটের মাধ্যমে সংকট সৃষ্টি দেখিয়ে ব্র্যাক কর্তৃপক্ষ আলু বীজের দাম পুন:নির্ধারণ করেছেন। এতে এঅঞ্চলের হাজার হাজার আলু চাষিরা (কৃষক) ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা পূর্বের নির্ধারিত মূল্যে আলুর বীজ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেসরকারি সংস্থা ব্র্যাক টিস্যুকালচারের মাধ্যমে এবছর ৫ হাজার মেট্রিকটন আলুর বীজ উৎপন্ন করেন। চলতি মৌসুমে আলুতে কৃষকের লোকসান বিবেচনা করে ব্র্যাক কর্তৃপক্ষ ১ নভেম্বর থেকে রাজশাহী জেলার সর্বত্র এ বীজ সরবরাহ করেন। কেজি প্রতি বি-গ্রেড আলু ২০ টাকা এবং এ-গ্রেড আলু ২৪ টাকা দাম নির্ধারণ করে ব্র্যাকের নিযুক্ত শতাধিক ডিলারদের মাধ্যমে কৃষকের মাঝে এ বীজ সাপ্লাই দেয়া হয়।
ইতোমধ্যে রাজশাহী অঞ্চলে পনেরশ মেট্রিকটন বীজ কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে। খুব অল্প সময়ে এত বেশি পরিমান বীজ বিক্রি দেখে এবং কৃষকের আরো ব্যাপক চাহিদা অনুভব করে মাত্র তিন দিনের ব্যবধানে রাজশাহী অঞ্চলের মার্কেটিং অফিসারের সঙ্গে যোগসাজস করে ১২ জন স্থানীয় ডিলাররা সিন্ডিকেটের মাধ্যমে সংকট দেখিয়ে বীজের দাম বেশি বলে কেজি প্রতি অতিরিক্ত ৪ টাকা আদায় করে চলেছেন সংশ্লিষ্ট ডিলাররা। এজন্য কৃষকদেরকে প্রতি বিঘা জমিতে শুধু বীজের জন্য আরো ৯৬০ টাকা অতিরিক্ত গুনতে হবে। ফলে এখানকার কৃষকরা চরম দুশ্চিন্তায় বেকায়দায় বেসামাল হয়ে পড়েছেন।
এবিষয়ে জিওল চাঁদপুর গ্রামের বিশিষ্ট আলু চাষি মহসিন আলী রেজা জানান, কৃষকদের কথা বিবেচনায় না নিয়ে স্থানীয় ডিলারদের কুপরামর্শে বীজের দাম পুন:নির্ধারণ করে কেজি প্রতি ৪ টাকা বেশি আদায় করা মানে কৃষকের সর্বনাশ ডেকে আনা। এঅঞ্চলের চাষিরা গতবার আলু চাষ করে এমনিতেই লোকসান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ব্র্যাক এখন আবার বীজের মূল্য বৃদ্ধি করলে কৃষকরা ব্র্যাকের বীজ থেকে মুখ ফিরিয়ে নেবেন। আগামী দিনগুলোতে ব্র্যাকের বীজের উপর চাষিদের চাহিদা হ্রাস পাবে। তিনি ব্র্যাকের এমন ভুল সিদ্ধান্ত পরিহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান।
এছাড়া ওই একই গ্রামের আলু চাষি কৃষক আনসার আলী, আলতাব আলী ও মেছের আলী জানান, ব্র্যাকের মত একটি বড় প্রতিষ্ঠান আলু বীজের দাম নির্ধারণ করে আবারো পুন:মূল্যায়ন করা মানে কৃষকের উপর জুলুম করা। ব্র্যাকের এধরণের ভুল সিদ্ধান্তে বিভিন্ন কোল্ড স্টোর আলু বীজের মূল্য বৃদ্ধি করবেন। কৃষককে ওই ভুলের মাসুল হিসাবে অতিরিক্ত টাকা গুনতে হবে। তখন কৃষকরা বেসামাল হয়ে পড়বেন। অনেকে আলু করার আগ্রহ হারিয়ে ফেলবেন। তারা অবিলম্বে এঅঞ্চলের আলূ চাষি ও কৃষকের কথা বিবেচনা করে পূর্বের নির্ধারিত মূল্যে আলুর বীজ পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্র্যাক কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
এনিয়ে ব্র্যাকের আলু বীজের তানোর অঞ্চলের নিযুক্ত ডিলার আব্দুর রাজ্জাক জানান, রাজশাহী অঞ্চলের মার্কেটিং অফিসার বিপ্লব মাহমুদ গত সোমবার ৪ নভেম্বর হতে কেজি প্রতি আলুর দাম ৪ টাকা দরে বিক্রি করার নির্দেশ দেন। একারণে তিনি তার কথা মত বীজের দাম কেজি প্রতি ৪ টাকা বেশি নিয়ে বাজারে তা সাপ্লাই দিচ্ছেন। আজ বৃহস্পতিবার তাদেরকে মিটিংয়ে ডাকা হয়েছে। সেখানে বীজের দাম নিয়ে পুন:মূল্যায়নের চিঠি পাবেন। তখন তাদের বিরুদ্ধে বীজের দাম বেশি নেয়ার অভিযোগ মিথ্যা হয়ে যাবে।
তবে, এনিয়ে ব্র্যাকের রাজশাহী অঞ্চলের মার্কেটিং অফিসার বিপ্লব মাহমুদ জানান, ব্র্যাক একটি বেসরকারি সংস্থা। এই সংস্থা নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন। আলু বীজের দাম কখন কিভাবে পুনমূল্যায়ন করবেন তা নিয়ে কাউকে কোন কৈফিয়ত দেবে না ব্র্যাক। আলুর বীজ নিয়ে ব্র্যাক ব্যবসা করতে মাঠে নেমেছেন। তাদের কোম্পানির বীজ যখন যেভাবে বিক্রি করা হবে। কৃষককে সেই দামে কিনতে হবে। এনিয়ে কৃষকদের নীতির কথা শোনার সময় নেই বলে দম্ভোক্তি করেন তিনি।
তবে, এনিয়ে ব্র্যাকের মাকেটিং অফিসার এমডি জোনাব আলীর টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমান বাজারে আলুর দাম বেড়ে গেছে। এছাড়া ব্র্যাকের আলু বীজের চাহিদা বেড়েছে বলে নির্ধারিত দাম পুন:নির্ধারণ করার জন্য গতকাল বুধবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার দাম পুন:নির্ধারণ করে ডিলারদেরকে চিঠি দেয়া হবে। এখনই বীজের দাম বেশি নেয়া যাবে না। নির্দেশ দেয়ার আগে ডিলাররা বীজের দাম বেশি নিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!