ads

সোমবার , ২১ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শিক্ষা অধিদপ্তরের নাটিকা চলাকালে নাট্যকর্মীদের ওপর হামলা : সাংবাদিকসহ আহত ৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২১, ২০১৪ ৫:১০ অপরাহ্ণ

Rangamati  Footage-23.05.13 004স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলা উপজেলার নারায়নখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বাল্য বিবাহ রোধ বিষয়ক নাটিকা চলাকালে দুর্বৃত্তদের হামলায় বিজয় টিভির ও দৈনিক বাংলাদেশ সময় এর সাংবদিকসহ ৩ নাট্যকর্মী আহত হয়েছে। এছাড়া নাট্যকর্মীদের বহণকারী গাড়িটি ভাংচুর করে দুর্বৃত্তরা। ২০ এপ্রিল বিকেল ৪টার দিকে ওই ঘটনা ঘটে।
আহত নাট্যকর্মীরা জানায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইউনিসেফের যৌথ আয়োজনে জেলার ৫টি উপজেলায় বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাল্য বিবাহ রোধ ও শিক্ষা বিষয়ে সচেতনতা মূলক নাটিকা পরিবেশন করে আসছিল। এই ধারাবাহিকতায় রবিবার শেরপুরের নকলা উপজেলার নারায়নখোলা প্রাথমিক বিদ্যালয়ে নাটিকা পরিবেশন করতে যায় নাট্যকর্মীরা। এ সময় জনৈক মুনায়েম সরকারের নেতৃত্বে নাট্যকর্মীদের উপর হামলা চালানো হয়। এ সময় নাট্যকর্মীদের বহনকারী গাড়ীটি ভাংচুর করে দুর্বৃত্তরা। হামলায় বিজয় টিভি ও দৈনিক বাংলাদেশ সময় এর সাংবাদিক ও নাট্যকর্মী জি এম বাবুল, নাটিকার পরিচালক অভিনয় শিল্পী হারুণ সহ ৩ জন আহত হয় এবং বিজয় টিভি ও দৈনিক বাংলাদেশ সময় এর সাংবদিক জি এম বাবুলের ক্যামারা এবং দৈনিক এশিয়া বাণী জেলা প্রতিনিধি দুলালি বেগম ও সহকারী প্রধান শিক্ষিকা নাট্যকর্মী রেখার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়। আহতদের নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে নকলা থানায় মামলার প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!