দেলোয়ার হোসেন, জামালপুর : বকশীগঞ্জে ২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার ও চোরাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ৪ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার তিনানীপাড়া মোড় থেকে বকশীগঞ্জ থানার এসআই আসাদের নেতৃত্বে টহলরত পুলিশ তাদের আটক করে। আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী সান্দারপাড়া গ্রামে। সে মৃত ইয়াদ আলীর পুত্র হাবিবুর রহমান (৪৫) ও আবু সামার পুত্র মাহফুজ আলম (২৫)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিপিএম মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যাতা স্বীকার করে জানান, আটককৃতদের জামালপুর কোর্টে সোপর্দ করা হয়েছে।




