ads

সোমবার , ২২ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হুমকি না থাকলেও সতর্ক আছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮৯
হুমকি না থাকলেও সতর্ক আছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শ্রীলঙ্কায় রোববারের (২১ এপ্রিল) ভয়াবহ বোমা হামলার ঘটনায় বাংলাদেশ সতর্ক আছে। বাংলাদেশে কোনো হুমকি নেই। তিনি বলেন, বাংলাদেশে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল এবং আছে।
শ্রীলঙ্কায় ওই বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিম এমপির নাতি জায়ান চৌধুরী ও জামাতা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ২২ এপ্রিল সোমবার দুপুরে রাজধানীর বনানীতে শেখ সেলিম এমপির বাসায় এসে তাকে শান্ত্বনা দিয়ে চলে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশে হলি আর্টিসানের ঘটনার পর আমরা শক্ত হাতে তা দমন করেছি। এখন বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। এ দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করেন না।
তিনি আরও বলেন, জায়ান চৌধুরীর লাশ মঙ্গলবার দেশে আসবে। তবে শ্রীলঙ্কার ডাক্তাররা জামাই মশিউল হক চৌধুরীর চিকিৎসা করছেন। তিনি এখন ঝুঁকিমুক্ত আছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাল দেশে আনা হবে শেখ সেলিমের নাতি জায়ানের… পরবর্তী সংবাদ প্রাথমিকে ২০ শতাংশ অতিরিক্ত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads