ads

রবিবার , ৩ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৩ ১:৫৯ অপরাহ্ণ

Songhorshoচুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় পেঁপেঁ চুরির মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। ২ নভেম্বর শনিবার রাতে উপজেলা সদরের ছয়ঘরি গ্রামে ওই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে সাইফুল (২০), তার ভাই ওবায়দুল (১৮), মা ফজিলা খাতুন (৩৮), চাচাতো ভাই আশানুল (২৪), মিজানুল হক (২৭), মজিবর রহমান (৩৬), হেলাল (১৮), আকবার (২৩) ও রফিক (৩৫) সহ ১০ জন। আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার সকালে সদর উপজেলার ছয়ঘরি গ্রামের মৃত ইলাহি মাষ্টারের ছেলে মজিবার রহমানের পেঁপেঁ গাছ থেকে পেঁপে চুরি হয়। ওই চুরি ঘটনায় দোষারোপ করে প্রতিবেশী আব্দুল বারাকের ছেলে সাইফুলকে। সন্ধ্যায় সাইফুল ওই ঘটনার প্রতিবাদ করলে মজিবার তাকে মারধর করে। পরে রাতে উভয় গ্র“পের কথা কাটাকাটির একপর্যায়ে লাঠিসোটা নিয়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়।

Need Ads
error: কপি হবে না!