মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, মিছিল ও সমাবেশের মাধ্যমে জেল-হত্যা দিবস পালিত হয়েছে।
৩ নভেম্বর রোববার শহরের চৌমোহনাস্থ দলীয় কার্য্যালয় থেকে একটি মিছিল বের হয়ে কুসুমবাগ এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা আওয়ামীলাগের সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমান, সাবেক মহিলা সংসদ বেগম হোসনে আরা ওয়াহিদ, জেলা যুবলীগ সভাপতি ফজলুরর রহমান, সাধারন সম্পাদক নাহিদ হোসেন। বক্তারা বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া না দিয়ে বিরোধীদলীয় নেত্রী একের পর এক হরতাল দিয়ে দেশেকে অস্থিতিশীল পরিবেশ তৈরী করছেন।জনগনকে নিয়ে আগামী হরতাল প্রতিহত করা হবে।




