ads

বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাবির প্রথম বর্ষ স্নাতকের ক্লাস শুরু ৭ সেপ্টেম্বর

খবর টি পড়েছেন : ২১৩
ঢাবির প্রথম বর্ষ স্নাতকের ক্লাস শুরু ৭ সেপ্টেম্বর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৭ সেপ্টেম্বর শুরু হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

Shamol Bangla Ads

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ থেকে ২০২১ পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির সময় শিক্ষার্থীদের দেওয়া আবাসন ও পরিবহন ফি মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই আবাসন ও পরিবহন ফি সমন্বয় করে স্ব স্ব বিভাগ ও ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষার্থীদের ফেরত দেওয়া হচ্ছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তির সময় প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ, পঞ্চম বর্ষ (ফার্মেসি) এবং মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে আবাসন ও পরিবহন ফি নেওয়া হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নয়াপল্টনে বিএনপির সমাবেশ পরবর্তী সংবাদ আগস্ট এলেই বিএনপি উন্মাদ হয়ে যায় : বাহাউদ্দিন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads