ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাউজানে ধরা পড়েছে ১৮ ফুট লম্বা অজগর সাপ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৯:৪৮ অপরাহ্ণ

raozan pic-1মীর আসলাম, রাউজান (চট্টগ্রাম) :  রাউজানের ডাবুয়া ইউনিয়নের হাছানখীল আরব নগর এলাকায় একটি বড় অজগর সাপ ধরা পড়েছে। ২ নভেম্বর শনিবার সকালে ১৮ ফুট লম্বা ওই অজগরটি ধরা পড়ে।
জানা যায়, স্থানীয় কৃষকরা জমিতে ধান কাটার সময় সাপটি দেখতে পায়। পরে স্থানীয় ইউপি সদস্য আবদুর সাত্তারকে খবর দিলে তিনি লোকজন নিয়ে কৌশলে সাপটি ধরে ফেলে। সাপটির দৈর্ঘ্য ১৮ ফুট। অজগর সাপটি দেখতে উৎসুক জনতা দিনভর ভীড় ছিল। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা সাপ ধরা পড়ার কথা স্বীকার করে বলেন, অজগর সাপটি কেউ ব্যাক্তিগত ভাবে লালন পালন করতে চাইলে তাকে দেয়া হবে। এরকম কেউ পাওয়া না গেলে চট্টগ্রাম চিড়িয়াখায় পাঠিয়ে দেয়া হবে।

Need Ads
error: কপি হবে না!