জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ছাতকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস ২০১৩ পালিত হয়েছে। ২ নভেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান মিজানুর রহমান চৌধুরী।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম ন্যান্সি, সমাজসেবা কর্মকর্তা এমরান খান, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ। অন্যান্যের বক্তব্য রাখেন তেলিহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আব্দুস শহিদ মুহিত, শাহপরান ইঞ্জিন মালিক সমবায় সমিতির আব্দুস শহীদ, পাথর শ্রমিক সর্দার সমবায় সমিতির সভাপতি তজম্মুল আলী, শিমুলতলা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি জগলুল আলম, নৌ-পরিনবহন সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন, বড়কাপন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মুরাদ হোসেন প্রমুখ। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম বকুল, পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, বাগবাড়ি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, বিশিষ্ট রাজনীতিবিদ আবু সুফিয়ানসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমবায় দিবস উপলক্ষে উপজেলার ইসলামপুর সোনার বাংলা সমবায় সমিতি, সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী সমবায় সমিতি, তেলিহাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি, বেসরকারি বিদ্যুৎ শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি, শাহপরান ইঞ্জিন নৌকা মালিক সমবায় সমিতি, নৌ-পরিবহন সমবায় সমিতি, কালারুকা সিভিডিপি সমবায় সমিতি, ছাতক পাথর লেভার সর্দার সমবায় সমিতি, শিমুলতলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, চেচান সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, ছাতারপই সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, রায়সন্তোষপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, খাগামুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, ভেরাজপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, আমেরতল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, আন্ধারীগাঁও সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, কৈতক সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ও গোয়াসপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ব্যানারে পৃথক পৃথক র্যালি উপজেলা চত্বরে গিয়ে সমবেত হয়।




