মোঃ আমিনুর ইসলাম,গাবতলী, বগুড়া : দেশব্যাপি ১৮ দলিয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালের সময় পুলিশের গুলি ও আ’লীগের হামলায় ২০ নেতাকর্মী নিহত হওয়ায় কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ ও গাবতলী থানা বিএনপির সাধারন সম্পাদক সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক মোরশেদ মিল্টনসহ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে গাবতলী উপজেলা ১৮ দলীয় জোট প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করেছে। এদিকে সংঘর্ষ এড়াতে প্রশাসন গাবতলী পৌর এলাকার ৩ কিলোমিটার জুড়ে ১৪৪ ধারা জারী করায় বিএনপির দু’গ্রুপের কেউ থানা সদরে বিক্ষোভ করতে পারেনি।
থানা বিএনপি সভাপতি সংগ্রাম কমিটির আহবায়ক আমিনুর রহমান তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাও. মাকসুদুর রহমান, সেক্রেটারী আব্দুল মজিদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক এনামুল হক নতুন, সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক বিএনপিনেতা তাজুল ইসলাম লিটন, লতিফুল বারী টয়েল, সাবেক ছাত্রদল, যুবদল ও বিএনপিনেতা সাইফুল ইসলাম সাইফ। আরও উপস্থিত ছিলেন জুলফিকার হায়দার গামা, ফিরোজ মন্ডল, নজরুল ইসলাম টুকু, আঃ আবু আছাদ, রব্বানী, মুঞ্জু, টিপু, আলম, মিজু, যুবদলনেতা রিপন, লিটন, শাহিন, লতিফ, মিন্টু, বজলু, মজনু, মিনহাজ, আনিছার, সুজন, রয়েল, রায়হান, সোহেল, রনি, রাজু, সাদ্দাম, সুমন, মিঠু, ছনি, ছাত্রদলনেতা রুহিন, লেমন, আশরাফুল, আনোয়ার, হালিম, চঞ্চল, তাজুল, শাওন, আরিফুর, লেমন, লিপ্পন, থানা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাইদুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ, পৌর মৎস্যজীবি দলের সভাপতি ওমর ফারুক, জিয়া পরিষদনেতা অধ্যাপক নজমুল হোসেন, নুর আলম সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




