আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দু:স্থ স্ব-নির্ভর সংস্থা সোপ এর আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলাকার এতিম ও দু:স্থ পরিবারের মধ্যে আর্থিক সহযোগীতার লক্ষ্যে নগদ অর্থ বিতরন করা হয়। ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদমদীঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ রফি আহম্মেদ আচ্চু, বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম বকুল, পরিচালনা পরিষদের সদস্য আব্দুল হামিদ, ইদ্রিছ আলী, রেনুকা খাতুন প্রমূখ। সভা শেষে ২০ জন এতিম ও দু:স্থকে নগদ অর্থ প্রদান করা হয়।




