শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদী উপজেলায় জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৮ অক্টোবর সোমবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা গুলশান আরার নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা ভাইস-চেয়ারম্যান ওবায়দুর রহমান খায়ের মুন্সির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছালাম বেপারী, উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেন, কৃষি কর্মকর্তা এফএম মোবারক আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, প্রাণীসম্পদ কর্মকর্তা আ. মান্নান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল মোতালেব, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, এডিপি’র স্বাস্থ্য বিষয়ক প্রকল্প কর্মকর্তা মি. জেম্স। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, সাংবাদিক, ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, শ্রীবরদী উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের তত্বাবধানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন হয়েছে ৯৪ ভাগ। তবে এর মধ্যে পিছিয়ে রয়েছে শ্রীবরদী পৌরসভা।




