শ্যামলবাংলা স্পোর্টস : শীঘ্রই বিয়ে করছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এরই মধ্যে বাগদান ঘরোয়াভাবে বাগদান সম্পন্ন করেছেন। মুশফিকের বাবা মাহবুব হাবিব তারা ওই তথ্য নিশ্চিত করেছেন। পাত্রী জাতীয় দলের সহঅধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা জান্নাতুল ফেরদৌস মন্ডি। তিনি প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাবার ৩ মেয়ের মধ্যে মন্ডি দ্বিতীয়।
মুশফিকের বাবা জানান, শনিবার কনের রামপুরার বাড়িতে আংটি বদল অনুষ্ঠান হয়েছে, আংটি বদল অনুষ্ঠানে মুশফিকের নিকটাত্মীয়রাই কেবল ছিলেন। শিগগির বিয়ের তারিখ ঠিক করা হবে। তবে তারিখটা না জানালেও তিনি আভাস দিয়েছেন, নিউজিল্যান্ড দলের চলতি সফর শেষ হওয়ার পর পরই তা ঘটা করে সম্পন্ন হতে পারে। তবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি।




