ads

রবিবার , ২৭ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জ পৌর এলাকার দু’মহল­াবাসীর মধ্যে সংঘর্ষ আহত অর্ধশতাধিক

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৭, ২০১৩ ৬:২৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জ পৌর এলাকার দু’মহল­াবাসীর মধ্যে সংঘর্ষ  আহত অর্ধশতাধিক

হুমায়ুন কবির মৃধা সিরাজগঞ্জ ঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলকলোনী-মিরপুর মহল­াবাসীর সাথে চরিয়াপাড়া-মাছুমপুর মহল­াবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ২০ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরিস্থির্তি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ১টি দোকান ও ৫টি বাড়ি ভাংচুর ও লুটাপাটের ঘটনা ঘটে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। থানা পুলিশ ও এলাকাবাসীরা জানান, শনিবার বিকেলে রেলকলোনী মহল­ার রাব্বি মিয়ার সাথে মাদক সেবন নিয়ে চড়িয়াপাড়া মহল­ার এক যুবকের বাক বিতন্ডা হয়। এ ঘটনার জের ধওে ২৭ অক্টোবর রবিবার সকালে চড়িয়াপাড়া মহল­াবাসী সংঘবদ্ধ হয়ে রেলকলোনী মহল­ায় হামলা চালায়। পরবর্তিতে এই সংঘর্ষ মিরপুর ও মাছুমপুরের মহল­ার মধ্যে ছড়িয়ে পরে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই মামলা করতে থানায় আসেনি।

Need Ads
error: কপি হবে না!