ads

বুধবার , ১২ জানুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে আ. লীগ নেতা-ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মো. শাহ জামাল, জামালপুর
জানুয়ারি ১২, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান খান (৬৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)
১১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মুনসুর রহমান খান বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় ঐতিহাসিক গণময়দানে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

পারিবারিক সূত্র জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুনসুর রহমান খানের নিজ বাড়ি বাড়িতে মুনসুর রহমান খান হৃদরোগে আক্রান্ত হন। ওই অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, চেয়ারম্যান মুনসুর রহমান খান ব্যক্তিগত জীবনে চিরকুমার ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ৪ ভাই ও ৩ বোনের মধ্যে সবার বড় ছিলেন। মৃত্যুকালে তিনি ভাই-বোন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!