ads

বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বিএসএফ মহাপরিচালক জানালেন ড্রোন মোতায়েনের সংবাদ ভিত্তিহীন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১৮, ২০১৩ ৯:৫২ অপরাহ্ণ

BSF-Chiefশ্যামলবাংলা ডেস্ক : বিএসএফ মহাপরিচালক সুভাষ যোশী বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে চালকবিহীন ড্রোন বিমান মোতায়েনের কোন সিদ্ধান্ত ভারত সরকার নেয়নি। তিনি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেন। বিএসএফ প্রধান ১৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে ঢাকার পিলখানা বিজিবি’র সদর দপ্তরে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েনের কোনো পরিকল্পনা বিএসএফের নেই। এ ধরনের পরিকল্পনা অতীতেও ছিল না, বর্তমানেও নেই ও ভবিষ্যতেও হবে না। যথাসময়েই সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই খবরের প্রতিবাদ করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে হত্যা বন্ধ, চোরাচালান রোধ ও নারী-শিশু পাচার রোধে বিজিবি-বিএসএফ একযোগে কাজ করবে। এছাড়া তিনি সীমান্তে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হবেও বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশীর বরাত দিয়ে ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত এক খবরে বলা হয়, ‘সীমান্তে নজরদারি জোরদারের উদ্দেশ্যে খুব শিগগিরই ড্রোন মোতায়েন করা হবে।’ ওই খবরে তোলপাড় সৃষ্টি হয় বাংলাদেশ, পাকিস্তানসহ খোদ ভারতবর্ষেও।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!