ads

সোমবার , ২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় ২৪ ঘণ্টায় আরও ২৭৯ ডেঙ্গু রোগী আক্রান্ত

খবর টি পড়েছেন : ১৪৯
ঢাকায় ২৪ ঘণ্টায় আরও ২৭৯ ডেঙ্গু রোগী আক্রান্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনা মহামারির মধ্যে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২৮৭ জন ডেঙ্গু রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকাতেই রোগীর সংখ্যা ২৭৯ জন। ২ আগস্ট সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ওই তথ্য জানিয়েছে।

Shamol Bangla Ads

কন্ট্রোল রুমের তথ্য বলছে, ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন রোগী। বর্তমানে সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৪০ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৩৮ জন রোগী।

এদিকে, চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ৩ হাজার ১৮২ জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২০০ জন।

Shamol Bangla Ads

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাউবি’র উপ-উপাচার্য পদে যোগদান করলেন মাহবুবা নাসরীন পরবর্তী সংবাদ অন্তঃসত্ত্বা ও দুধ পান করানো মাকে টিকা দেওয়ার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads