কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার তিতাস উপজেলার হরিণপুর গ্রামে নতুনভাবে বিদ্যুৎ সংযোগের জন্য হরিণপুর গ্রামবাসীর জমাকৃত ৩ লাখ টাকা দিতে অস্বীকার করায় একই উপজেলার ১ম সরস্বতীচর গ্রামের মৃত সাইজউদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন ওরফে এলাহী গং যোগেন্দ্র চন্দ্র সরকার এর পরিবারের উপর অর্তকিত হামলা, লুটপাট ও ভাংচুর করে সন্ত্রাসীরা। গত ১৭ মে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ৪জন আহত হয়। এ ব্যাপারে কুমিল্লা তিতাস উপজেলার হরিণপুর গ্রামের মৃত রূপচাঁন সরকারের ছেলে যোগেন্দ্র চন্দ্র সরকার (৫৮) বাদী হয়ে একই উপজেলার ১ম সরস্বতীচর গ্রামের মৃত সাইজউদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন ওরফে এলাহী (৫৫), মৃত মোস্তাফার ছেলে মোঃ মামুনুর রশিদ @ মামুন (৩৮), আঃ লতিফ বেপারী’র ছেলে মোঃ সেন্টু মিয়া (৪০), মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিমা (৩৫), মৃত বাদশা মিয়া’র মোঃ তফাজ্জল হোসেন (৩২) এবং ২য় সরস্বতীচর গ্রামের আঃ করিমের ছেলে আশিক মিয়া (২৮), নুরু মিয়ার ছেলে বাবু মিয়া (২৭) সহ আরো অজ্ঞাতনামা ৪/৫জনকে বিবাদী করে গত ১৭ মে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার মামলা নং- ১৪।
মামলার এজাহার সূত্রে জানা যায়- গত ২ মাস পর্বে কুমিল্লা তিতাস উপজেলার হরিণপুর গ্রামে নতুনভাবে বিদ্যুৎ সংযোগের জন্য হরিণপুর গ্রামের লোকজন ৩ লাখ টাকা সংগ্রহ করে ওই গ্রামের মৃত রূপচাঁন সরকার এর ছেলে যোগেন্দ্র চন্দ্র সরকার (৫৮) এর নিকট জমাকৃত ৩ লাখ টাকা রাখে। ওই জমাকৃত টাকা দিতে অস্বীকার করলে গত ১৭ মে সকাল অনুমান সাড়ে ৯টায় একই উপজেলার ১ম সরস্বতীচর গ্রামের মৃত সাইজউদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন ওরফে এলাহী’র নেতৃত্বে লাঠিসোটা, লোহার রড, ছুরি, চাপাতি ও রাম দা নিয়ে ১৪/১৫জন সন্ত্রাসী যোগেন্দ্র চন্দ্র সরকার উপর অর্তকিত সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তাঁর স্ত্রী, ছেলে-মেয়েদেরকে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। এ সময় জমাকৃত নগদ ৩ লাখ লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। স্থানীয় লোকজনেরা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- যোগেন্দ্র চন্দ্র সরকার (৫৮), তাঁর স্ত্রী রেখা রাণী সরকার (৫০), ছেলে বিমল চন্দ্র সরকার (২০) ও শ্যালক পবিত্র চন্দ্র সরকার (৩৭)।
উল্ল্যেখ যে, কুমিল্লার তিতাস উপজেলার ১ম সরস্বতীচর গ্রামের মৃত সাইজউদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন ওরফে এলাহী (৫৫) গং দীর্ঘদিন যাবত এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজী সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ লিপ্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।




