ads

মঙ্গলবার , ৯ জুলাই ২০১৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ত্রোপচারের পর সুস্থ হূতিক

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৯, ২০১৩ ৫:১০ পূর্বাহ্ণ

Hrithik-Roshan-2vqঅনেক হূতিক রোশন-ভক্তই চিন্তায় পড়ে গিয়েছিলেন। গত রোববার সকালে হূতিকের একটি টুইটেই দুশ্চিন্তার সূত্রপাত। বলিউডের এই তারকা লিখেছিলেন, ‘রক্ত জমাট বাঁধার কারণে হালকা একটি অস্ত্রোপচার করাতে হচ্ছে মস্তিষ্কে। বিকেলের দিকে নিশ্চয়ই রক অ্যান্ড রোল হবে!’ হূতিক যতই ‘হালকা অস্ত্রোপচার’ বলুন না কেন, ভক্তদের মন তো নিশ্চয়ই খুঁতখুঁত করছিল; যেমনটি করছিল হূতিকের পরিবারের সদস্যদের মনেও। তবে সব দুশ্চিন্তার অবসান হলো রোববার বিকেলেই। হিন্দুজা হাসপাতালে সফল অস্ত্রোপচার শেষে পুরোপুরি সুস্থ এখন হূতিক। তাঁর স্ত্রী সুজানে রোশন সবার শুভকামনা চেয়ে বলেন, ‘আপনাদের ভালোবাসার জন্য অশেষ ধন্যবাদ। অস্ত্রোপচার শেষে হূতিক এখন পুরোপুরি সুস্থ।’ আইএএনএস।

Need Ads
error: কপি হবে না!