ads

বুধবার , ৩ এপ্রিল ২০১৩ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানবকল্যাণে দুই বান্ধবীর সাফল্য

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৩, ২০১৩ ৩:৩০ পূর্বাহ্ণ

2013-04-02-20-19-55-515b3d6b0b49f-untitled-18রোগটা যদি হয় ক্যানসার, তবে চিকিত্সার চেয়ে প্রতিরোধই হবে হাজার গুণ বেশি ভালো। ত্বকের ক্যানসারের জন্য দায়ী সূর্যালোকের অতিবেগুণি রশ্মি (ইউভি) থেকে মানুষের সুরক্ষায় নিউজিল্যান্ডের তারানাকি অঞ্চলের দুই তরুণী আট সপ্তাহের চেষ্টায় চমত্কার একটি ব্রেসলেট উদ্ভাবন করেছে।
তারানাকি অঞ্চলের বাসিন্দা ওই দুই বান্ধবীর নাম ড্যানিয়েল ওয়াট ও সারাহ মাউন্ট। উভয়েরই বয়স ১৭ বছর। তারা তৈরি করেছে কবজিতে পরার উপযোগী একটি যন্ত্র (ব্রেসলেট)। এতে সংযুক্ত সংবেদী (সেনসর) রং পরিবর্তনের মাধ্যমে জানিয়ে দেবে আরও বেশি পরিমাণে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন সম্পর্কে।
নিউ প্লেমাউথ গার্লস হাইস্কুলের ছাত্রী ড্যানিয়েল ওয়াট জানায়, ‘ব্রেসলেটটির নাম দিয়েছি এক্সপোজার ব্যান্ড। এটি ইউভি শনাক্ত করে ব্যবহারকারীকে সময়মতো সতর্ক করে দেবে। শিশুদের জন্যও এটি বিশেষ কার্যকর হবে। নরম প্লাস্টিক ও আঠার সমন্বয়ে তৈরি ব্রেসলেটটির হলুদ উজ্জ্বল আলো জ্বলে উঠবে সূর্যালোকে ইউভির মাত্রা বাড়লেই।’

Need Ads