ads

শনিবার , ১৮ অক্টোবর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা আহত

খবর টি পড়েছেন : ১৮৩
নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা আহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে একদল প্রতিপক্ষের হামলায় শুক্রবার দিবাগত রাতে মৌলদ হোসেন কাজল (৫৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন রাতেই ওই মুক্তিযোদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ তীব্র নিন্দা ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানিয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমতৈল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পাশের বাড়ির জিয়াউর রহমান গংদের বিরোধ চলে আসছিল। এরই জের শুক্রবার রাতে বীর মুক্তিযোদ্ধা কাজল একই গ্রামের লন্ডন প্রবাসী আজিজুর রহমানের মা’কে দেখতে যান। সেখান থেকে রাত প্রায় ১০ টার দিকে নিজবাড়ি ফেরার পথে পুর্ব থেকে ওৎ পেতে থাকা জিয়াউর,রতন,মুজিবুর,জাহাঙ্গীর ও জাহিরের নেতৃত্বে একদল দূর্বৃত্ত চলাচলের গোপাটের মধ্যে ওই মুক্তিযোদ্ধার উপর অর্তকিতভাবে হামলা চালায়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজল বলেন,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, মৃত্যুকে ভয় পাইনি। কিন্তু স্বাধীন দেশে আমার উপর এই বর্বর হামলায় আতংকিত হয়েছি। তিনি বলেন, জিয়াউর রহমান তার সঙ্গীয় লোকজন নিয়ে আমার উপর হামলা করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে তা বড় নয়। তারা আমাকে পরিকল্পিত ভাবে হত্যা করতে চেয়েছিল। স্থানীয় লোকজন ছুটে না আসলে আমার মৃত্যু নিশ্চিত ছিল।

নবীগঞ্জে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

Shamol Bangla Ads

নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের রাজ মালা বেগম (২০) নামে এক কিশোরীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার সকালে স্থানীয় হাওড় থেকে জ্ঞান শুন্য অবস্থায় হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। সে ওই গ্রামের বাদশা মিয়ার মেয়ে।
জানাযায়,দরিদ্র পিতার সন্তান রাজ মালা বেগম গতকাল শনিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী হাওরে গরুর ঘাস আনার জন্য যায়। ফিরতে বিলম্ব দেখে বাড়ির লোকজন তার খোঁজে ওই হাওড়ে গেলে সেখানে জ্ঞান শুন্য অবস্থায় একটি ডোবার পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে মুর্মুষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে মৃতের পরিবার ও গ্রামবাসী জানান, নিহত কিশোরী রাজ মালা বেগম দীর্ঘদিন ধরে মৃগে রোগে ভোগছিল। সেখানে তার মৃগী রোগ দেখা দিলে ডুবায় পড়ে গিয়ে তার মৃত্যু ঘটেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মত্স্য উত্পাদনের পাশাপাশি দেশীয় ঝিনুকে মুক্তা চাষ করে… পরবর্তী সংবাদ পীরগঞ্জে গ্রীন হার্ট স্কুলের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান